ভারতের মধ্যাঞ্চলের একটি গ্রামে বন্য ভালুকের আক্রমণে দুই গ্রামবাসী ও এক বন্যপ্রাণী বিভাগের কর্মকর্তা মারা গেছেন। ওই কর্মকর্তাকে ঘুম পাড়ানি বন্দুক দিয়ে পশুটিকে ঘুম পাড়ানোর জন্য পাঠানো হয়েছিল। পরে পুলিশ গুলি করে ওই পশুটিকে হত্যা করে। খবর বার্তা সংস্থা এএফপি'র।
শনিবার রাতে ভালুকটি ওই গ্রামবাসীর ওপর হামলা চালায়। এতে ছত্তিশগড় রাজ্যের আতঙ্কিত বাসিন্দারা ভাল্লুকটিকে আটকানোর জন্য পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ভালুকটিকে বন্দি করতে অভিযানে নামে।
স্থানীয় মহাসামুন্দ-এর উপ-প্রধান পুলিশ কর্মকর্তা রাজেশ কুকারেজা বলেন, ওই স্ত্রী ভালুকটি বন্যপ্রাণী বিভাগের ওই কর্মকর্তার ওপর আক্রমণ চালিয়ে তাকে হত্যা করার পর পুলিশ পশুটিকে গুলি করে হত্যা করে।
