বাংলাদেশের দেয়া ১৮১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খেয়েছে ওমান। দলীয় এক রানেই তারা হারায় ওপেনার মাকসুদকে। আর বাংলাদেশের হয়ে প্রথম ওভারেই আঘাত হানেন পেসার তাসকিন আহমেদ।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে তামিমের ঝড়ো সেঞ্চুরিতে ১৮১ রানের বিশাল টার্গেট দেয় বাংলাদেশ। টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম সেঞ্চুরি করেন তামিম ইকবাল। ওয়ার্ল্ড টি-টোয়েন্টির বাছাইপর্বে তাণ্ডব চালিয়ে চলা তামিম সেঞ্চুরি তুলে নেন ওমানের বিপক্ষে।
নেদারল্যান্ডসের বিপক্ষে অপরাজিত ৮৩ রানের পর বৃষ্টিবিঘ্নিত আয়ারল্যান্ড ম্যাচেও ঝড়ো ৪৭। এবার ওমানের বিপক্ষেও শতক হাকালেন বাংলাদেশের এই হার্ডহিটার।
রবিবার টসে হেরে ব্যাট করতে নেমে সতর্ক শুরু করে বাংলাদেশ। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও সৌম্য ব্যাটিং করতে থাকেন সতর্কভাবে। দলীয় ৪২ রানেই সাজঘরে ফেরেন ওপেনার সৌম্য। ব্যক্তিগত ১২ রানে লালচেতার বলে বোল্ড আউট হন তিনি।
