যশোরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২ চেয়ারম্যান নির্বাচিত

আপডেট : ১৩ মার্চ ২০১৬, ২২:২৭
যশোর সদর উপজেলায় আওয়ামী লীগের দুইজন চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
 
রবিবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষ দিনে আরবপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত শাহারুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়নে আওয়ামী লীগের আনিসুর রহমানের প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ওই দুটি ইউনিয়নে বিএনপির প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
 
আরবপুর ও দেয়াড়া ইউনিয়নের রিটার্নিং অফিসার এসএম খালেদ সাইফুল্লাহ জানান, আরবপুর ইউনিয়নের বিএনপি প্রার্থী সিরাজুল ইসলাম ও দেয়াড়া ইউনিয়নে বিএনপির প্রার্থী এনামুল হক চঞ্চল মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এজন্য ওই দুটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। জোরপূর্বক মনোনয়নপত্র প্রত্যাহারে বিএনপি প্রার্থীকে বাধ্য করা হয়নি বলে দুই প্রার্থী তাকে জানিয়েছেন।