লক্ষ্মীপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৮:৪৫
লক্ষ্মীপুরে গাঁজাসহ জাহিদুল আলম পিংকু (২৪) নামের এক মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ।
 
রবিবার দিবাগত রাত ১০টার দিকে সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। পিংকু পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে জানা গেছে।
 
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।