বরিশালে স্কুলছাত্রীর আত্মহত্যা

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৯:২৬
বাবা-মার সঙ্গে অভিমান করে বরিশালের আমানতগঞ্জ সাবিয়া সুলতানা নামের এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। রবিবার নগরীরর পলাশপুর বৌ বাজার এলাকায় নিজ ঘরে ওই শিক্ষার্থীর আত্মহত্যা করে বলে জানিয়েছেন কাউনিয়া থানার এস আই ফয়সাল।
 
সে এয়ার পোর্ট থানায় কর্মরত পুলিশ কনেস্টবল ফরিদ উদ্দিনের মেয়ে। আলহাজ্ব দলিল উদ্দিন বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী 
 
কাউনিয়া থানার এস আই ফয়সাল জানান, বাবা-মার সঙ্গে অভিমান করে স্কুলছাত্রী সাবিয়া সুলতানা আত্মহত্যা করেছে। খবর পেয়ে লাশ উদ্ধার করে রাতেই ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠানো হয়। 
 
কোতোয়ালী থানার এস আই সত্য রঞ্জন খাসকেল জানান, নিহত লাশের সুরতাহল ও ময়নাতদন্ত শেষে আজ সোমবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, নিহত স্কুলছাত্রীর বাবা-মাকে জিঞ্জাসাবাদ করা হয়েছে । ধারণা করা হচ্ছে, ওই ছাত্রী আত্মহত্যা করেছে।কোতোয়ালী থানায় ইউডি মামলা হয়েছে।