গ্লোবালে লেনোভো ল্যাপটপে দুই বছরের বিক্রয়োত্তর সেবা

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১০:৩৪

লেনোভো ব্র্যান্ডের ল্যাপটপে অতিরিক্ত এক বছরের বিক্রয়োত্তর সেবার অফার দেওয়ার ঘোষণা দিয়েছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। এতে বর্তমান এক বছরের বিক্রয়োত্তর সেবার সাথে আরও এক বছরের অতিরিক্ত বিক্রয়োত্তর সেবা যোগ হয়ে মোট ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন ক্রেতা।

এই অফার উপভোগ করার জন্য ক্রেতাকে লেনোভো ল্যাপটপটি কেনার সাত দিনের মধ্যে www.lenovopromo.net ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে। অফারটি পেতে ১৫ এপ্রিল পর্যন্ত নিবন্ধন করা যাবে।
 
১  মার্চ থেকে ৩১ মার্চ এর মধ্যে ক্রয়কৃত লেনোভো ল্যাপটপের জন্য এই অফার প্রযোজ্য এবং রেজিস্ট্রেশনের সময় নির্ধারণ করা হয়েছে ১ মার্চ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত।
 
শুধু এন্ড ইউজারের ক্ষেত্রেই এই  অফার প্রযোজ্য। কোনো কর্পোরেট ব্যবহারকারী এই অফারের আওতায় পড়বে না।
 
লেনোভোর জি৪০৪৫, জি৪০৩০, জি৪০৮০, জি৫০৮০, আইপি১০০, আইপি৩০০, ইয়োগা ৫০০, ওয়াই৫০৭০, ইয়োগা ৩প্রো এবং জেড৫১৭০ মডেলের ল্যাপটপে অফার পাওয়া যাবে।