রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১২:৫৭
 
রাজধানীর বনরুপা মাটিকাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
 
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন জানান, নিহতের পরনে ছিল সবুজ জামা ও লাল পায়জামা। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।