সাপাহারে মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৪:২২
নওগাঁর সাপাহার উপজেলায় সাইফুল ইসলাম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে আটকের পরই তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
 
সোমবার সকালে তাকে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। সাইফুল ইসলাম উপজেলার কলমুডাঙ্গা চৌমহনী এলাকার মৃত. ইসলাম আলীর ছেলে।
 
পুলিশ জানায়, রবিবার সন্ধায় উপজেলার নিশ্চিন্তপুর-হাড়ভাঙ্গা খাড়ী নামক স্থানে অবস্থিত ব্রিজ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে ২৭০ গ্রাম হিরোইন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য পাঁচ লক্ষ ৪০ হাজার টাকা।
 
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।