রাজধানীর সায়েন্স ল্যাব সড়কে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
দুপুর ১টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিস ডিফেন্সের কন্ট্রোল রুমের দায়িত্বে থাকা ওসি এনায়েত হোসেন জানান, দুপুরে সায়েন্স ল্যাব সড়কে যান্ত্রিক ক্রুটির কারণে একটি মাইক্রোবাসে আগুন ধরে যায়। খবর পেয়ে কাঁটাবন ফায়ার স্টেশন থেকে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
