সাঁথিয়ায় কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৬:৩০
পাবনার সাঁথিয়া উপজেলায় এক কলেজ ছাত্রী গণধর্ষণের শিকার হয়েছেন। রবিবার দিনগত রাতে উপজেলার পুন্ডুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
থানা পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাবনা সরকারি এডয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের ওই ছাত্রীকে (২১) একদল দুর্বৃত্ত অস্ত্রের মুখে জিম্মি করে মুখ বেঁধে উপজেলার পুন্ডুরিয়া থেকে তুলে বাড়ির পাশে নিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। এ সময় লোকজন ওই স্থান দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই ছাত্রীকে ফেলে পালিয়ে যায়। তার চিৎকারে তারা এসে তাকে উদ্ধার করেন। এ ঘটনায় সাঁথিয়া থানায় কয়েকজনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় ওই হিন্দু পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
 
সাঁথিয়া থানার ভারাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে।