গৌরীপুরে দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৪:৪৫
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের গোবিন্দপুর বাজারে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর নেতা-কর্মী ও বিএনপি মনোনীত প্রার্থীর নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
 
জানা গেছে, রবিবার রাতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুশান্ত কুমার তপন ও বিএনপি মনোনীত প্রার্থী রিয়াদুজ্জামান রিয়াদের কর্মী-সমর্থকদের মধ্যে মিছিলকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এ সময় ছয়টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই গোবিন্দপুর বাজারের সকল দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
 
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. মুর্শেদুল হাসান তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।