পীরগাছায় ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৫:২৯
 
রংপুরের পীরগাছায় পৃথক স্থানে অভিযান চালিয়ে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতরা হলেন-হামিদুল ইসলাম (৪০) ও আব্দুর রউফ (৪২।
 
পীরগাছা থানা পুলিশ জানায়, ভোরে ইয়াবা ব্যবসায়ী হামিদুলকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ৪০ পিস ইয়াবা উদ্ধার করেন। অপর দিকে দুপুর একটার দিকে অভিযান চালিয়ে পাকার মাথা নামক স্থান থেকে ইয়াবা ব্যবসায়ী আব্দুর রউফকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৭২ পিস ইয়াবাসহ আটক করে পুলিশ।
 
পীরগাছা থানার ওসি আমিনুল ইসলাম জানান, ইয়াবা বিক্রির সময় দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।