দিনাজপুর জেলার কাহারোল উপজেলার ছয়টি ইউনিয়নে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার উপজেলার রিটার্নিং কর্মকর্তারা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন।
ডাবোর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সত্যজিত্ রায় নৌকা প্রতীক, মোঃ ইলিয়াস উদ্দিন বিএনপির চেয়ারম্যান প্রার্থী ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী কাজী মোঃ জয়নাল আবেদীন আনারস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিত্ রায় ঘোড়া প্রতীক পেয়েছেন।
রসুলপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম নৌকা প্রতীক, বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ গোলাম মোস্তফা ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী ঘনশ্যাম রায় আনারস প্রতীক পেয়েছেন।
মুকুন্দপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এ কে এম ফারুক নৌকা প্রতীক, বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ সাদেক আলী ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আকতার উদ্দীন সরকার মোটর সাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী এম,এস আব্দুর রাজ্জাক ঘোড়া প্রতীক পেয়েছেন।
তাড়গাঁও ইউনিয়নের আ’লীগের চেয়ারম্যান প্রার্থী আ,স,ম মনোয়ারুজ্জামান নৌকা প্রতীক, বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ নজরুল ইসলাম ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী হবিবর রহমান মোটর সাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ ফিরোজ জামান ঘোড়া প্রতীক পেয়েছেন।
সুন্দরপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ শরীফ উদ্দীন নৌকা প্রতীক, বিএনপির চেয়ারম্যান প্রার্থী মোঃ মতিয়ার রহমান ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোনায়েম হোসেন ঘোড়া প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ আবুল হোসেন চশমা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন মানিক অটোরিকশা প্রতীক, স্বতন্ত্র প্রার্থী আব্দুল গণি মাস্টার মোটর সাইকেল প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মোঃ নাসিরুল ইসলাম আনারস প্রতীক ও মোকলেছুর রহমান স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান পেয়েছেন।
রামচন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী মোঃ আতাউর রহমান বাবুল নৌকা প্রতীক, বিএনপির চেয়ারম্যান প্রাথীর মোঃ আনোয়ার হোসেন ধানের শীষ প্রতীক, স্বতন্ত্র প্রার্থী মনিরাম রায় আনারস প্রতীক, স্বতন্ত্র প্রার্থী সন্তোষ দাস ঘোড়া প্রতীক পেয়েছেন।
আগামী ৩১ শে মার্চ উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।
