৪৬ শিশু সেনাকে মুক্ত করল মিয়ানমার সেনাবাহিনী

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৬:৪৩
 
মিয়ানমারের সেনাবাহিনী ৪৬ জন শিশু সেনাকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। দেশটিতে শিশু সেনা নিয়োগ বন্ধে জোরালো দাবির প্রেক্ষিতে সেনাবাহিনী এসব শিশু সেনাকে মুক্ত করলো।
 
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, ইয়াঙ্গুনে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই সেনা সদস্যদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়েছে। মিয়ানমারের সেনাবাহিনীতে ১৮ বছরের কমবয়সী শিশুদের নিয়োগ করা হয়। এই প্রচলন বন্ধ করা নিয়ে অনেকদিন ধরেই জোরালো প্রচারণা চালাচ্ছে বিভিন্ন সংগঠন।
 
২০১২ সালে জাতিসংঘে শিশু সেনা বন্ধে উদ্যোগ নেয়ার অঙ্গীকার করেন মিয়ানমারের জেনারেল। তারপর থেকেই দফায় দফায় শিশু সেনাদের সেনাবাহিনীর দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হচ্ছে। এ নিয়ে সাতশ ৪৪ শিশু সেনাকে মুক্ত করা হল। যদিও অনেকে মনে করেন, সেনাবাহিনী সেনা নিয়োগ পুরোপুরি বন্ধ করেনি; এখনও হাজার হাজার শিশু সেনা মিয়ানমারের সেনাবাহিনীতে কাজ করছেন। সূত্র: বিবিসি