লাল গ্রহ মঙ্গলের রহস্য উদঘাটনে যৌথ মিশন শুরু করেছে ইউরোপ ও রাশিয়া। এর জন্য সোমবার গ্রিনিচ মান সময় সকাল ৯:৩১ মিনিটে কাজাখস্তানের বৈকানুর থেকে এক্সোমার্স ট্রেস গ্যাস অরবিটার নামের স্যাটেলাইটসহ একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছে।
মঙ্গল গ্রহে অজানা উৎস থেকে জৈব গ্যাস মিথেন বের হচ্ছে। পুরো মিশনের কজ হবে, এই গ্যাস ভূতাত্ত্বিক উৎস থেকে বের হচ্ছে নাকি কোন অণুজীব তৈরি করছে তা খুঁজে বের করা।
এই মিশনের দ্বিতীয় দফায় আরেকটি রকেট উৎক্ষেপণ করা হবে। ২০১৮ সালে দ্বিতীয় মিশন শুরুর কথা প্রথমে বলা হলেও এখন বলা হচ্ছে ২০২০ সালে এটি উৎক্ষেপণ করা হতে পারে।
দ্বিতীয় মিশনে পাঠানো, ব্রিটেনে তৈরি অবতরণকারী প্রোবটি মাটি ড্রিল করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজ করবে। সূত্র: বিবিসি
