পাবনার বেড়ায় গ্রামীণ ব্যাংকের জাতসাখিনী শাখায় দুপুরে অস্ত্র ঠেকিয়ে সাড়ে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃর্ত্তরা।
জাতসাখিনী শাখার ব্যবস্থাপক কাজী সরোয়ার হোসেন জানান, ওই শাখার সেকেন্ড অফিসার সুলতান আহমেদ এবং সিনিয়র কেন্দ্র ব্যবস্থাপক আব্দুল হককে নিয়ে তিনি সোমবার দুপুর ২টার দিকে জনতা ব্যাংক কাশীনাথপুর শাখা থেকে সাড়ে ৫ লাখ টাকা একটি ব্যাগে ভরে আসার সময় গ্রামীণ ব্যাংক থেকে সামান্য দূরে পৌঁছালে মোটরসাইকেলে ৩ যুবক অস্ত্রের মুখে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমএম তাজুল হুদা জানান, ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
