ইরাকের রামাদিতে ইসলামিক স্টেটের (আইএস) হামলায় অন্তত ৪৭ জন সৈন্য নিহত হয়েছে। আইএসবিরোধী লড়াইয়ে শহরটিকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিবেচনা করা হয়।
রবিবার মধ্যরাতে জানকুরাহ নামক শহরের কাছে ‘কুটাইনিয়াহ’ ও ‘জুয়াইয়াহ’ গ্রামে অবস্থিত ৩য় র্যাপিড ডেপলয়মেন্ট ফোর্সের সদর দফতর এবং অন্যান্য সামরিক ব্যারাকে হামলার ঘটনা ঘটে। সেখানে ২২ জন সৈন্য নিহত হয়েছেন।
অপরদিকে সোমবার বিকালে রামাদি থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে দুইটি পৃথক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ২২ জন সেনা সদস্য নিহত ও ১৬ জন আহত হয়েছে।
২০১৫ সালের মে মাসে ইরাকি সৈন্যরা আইএসের হাতে শহরটি হারায়। গত ডিসেম্বর মাসে সরকারি বাহিনী শহরটি পুনরুদ্ধার করে। সূত্র: আলজাজিরা
