শরীয়তপুর সরকারি কলেজে ৪০ বছরপূর্তি ও পুনর্মিলনী

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৬

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সরকারি কলেজে গতকাল ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উত্সব অনুষ্ঠিত হয়। সকালে ৫০টি বেলুন ও কবুতর উড়িয়ে উত্সবের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী মিলনমেলার সমাপ্তি ঘটে। সকাল নয়টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নেন। সকাল ১০টা থেকে দিনব্যাপী স্মৃতিচারণা ও মতবিনিময় হয়। বিকেল চারটা থেকে হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই মিলনমেলা। বেলুন ও কবুতর উড়ানোর পর ৪০ বর্ষের ফলক উন্মোচন করা হয়। এরপর জাতীয় সংগীত, গার্ড অব অনার ও পতাকা উত্তোলন করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উদ্বোধক ছিল  পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক অপু উকিল, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগ সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কো, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম তপাদার ।