কীর্তনখোলায় ঝাঁপ দেয়া নার্সিং কলেজছাত্রীর লাশ উদ্ধার

আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২১:৫০
বরিশালে কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
 
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঘটনার ৫৭ ঘণ্টা পর কীর্তনখোলা নদীর দপদপিয়া পুরাতন ফেরিঘাট এলাকা থেকে ফায়ার সার্ভিসের নৌ স্টেশনের সদস্যরা লাশটি উদ্ধার করেন।
 
নৌ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা কয়েক ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার সন্ধ্যায় কীর্তনখোলা নদীর ফেরিঘাট এলাকা থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের পর উদ্ধার হওয়া তরুণী বরিশাল নার্সিং কলেজের পুরাতন প্রথম বর্ষের ছাত্রী বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানা পুলিশ। ওই তরুণী বানারীপাড়া উপজেলার কচুয়া এলাকার মৃত অমল চন্দ্র গাইনের মেয়ে আঁখি গাইন (২০)।
 
উল্লেখ্য, গত ১২ মার্চ শনিবার সকাল সাড়ে ৯টায় বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতু থেকে কীর্তনখোলা নদীতে ঝাঁপ দেয় আঁখি।