মেলান্দহে আগুনে পুড়ে ১০ গরুর মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:০৭

মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা

জামালপুর মেলান্দহে অগ্নিকাণ্ডের ঘটনায় ১০টি গরু ভস্মীভূত হয়েছে। বৃহস্পতিবার ১১নং শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচর গ্রামে মো. বেলাল হোসেনের গোয়াল ঘরে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনলেও গরুগুলো বাঁচাতে পারেনি।