মঠবাড়িয়া (পিরোজপুর) সংবাদদাতা
হাসিব খানের বয়স মাত্র তের বছর। মেধাবী এই শিক্ষার্থী মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করছে। সে মঠবাড়িয়া কেএম লতীফ ইনস্টিটিউশনের ৮ম শ্রেণির ছাত্র। ৮ মাস ধরে সে বিদ্যালয়ে আসতে পারছে না। গত বছর জুলাই মাসে হাসিব অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিত্সকরা জানান, হাসিব দুরারোগ্য ক্লোসিক্যাল মিক্স নিলফোমা ক্যান্সারে আক্রান্ত। পরে তাকে ভারত নিয়ে চিকিত্সা শেষে বর্তমানে ঢাকায় বাংলাদেশ স্পেসালিস্ট হসপিটালের ডা. তওফিকের তত্ত্বাবধানে চিকিত্সাধীন রাখা হয়েছে। ইতোমধ্যে হাসিবের কেমোথেরাপি দেওয়া হয়েছে। হাসিবের বাবা আব্দুল করিম খান বড় মাছুয়া হাই ইনস্টিটিউশনের সহকারী শিক্ষক ও মা গৃহিণী। তারা সন্তানের চিকিত্সার ব্যয় মেটাতে ইতোমধ্যে প্রায় ২৪ লাখ টাকা খরচ করে সর্বস্বান্ত। চিকিত্সকরা বলছেন হাসিবের রেডিওথেরাপি ও পুনঃ কেমোথেরাপি প্রয়োজন। এতে আরও প্রায় ২০ লাখ টাকা খরচ হবে। যা তার বাবার পক্ষে বহন করা সম্ভব নয়। তার চিকিত্সার জন্য বিদ্যালয়ের পক্ষ থেকে সাহায্যের আবেদন করা হয়েছে। সাহায্য পাঠাবার ঠিকানা-সঞ্চয়ী হিসাব নম্বর-১১১০০১১৪০২৯ উত্তরা ব্যাংক লিমিটেড, মঠবাড়িয়া শাখা, পিরোজপুর। বিকাশ নম্বর-০১৭১৬-৫২৭৬৯৩, ০১৭৭৯-৪৪১১৯৬, ০১৭১৬-৮৮৭২৭৮।
