চান্দিনায় খালের উপর থেকে ৫৫ অবৈধ দোকান উচ্ছেদ

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৫:১৫
কুমিল্লার চান্দিনা উপজেলার বাড়েরা বাজারে সরকারি খালের উপর অবৈধভাবে নির্মিত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ওই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান। অবৈধভাবে নির্মিত প্রায় ৫৫টি দোকান ঘর উচ্ছেদের মধ্য দিয়ে সরকারি খালকে দখল মুক্ত করা হয়।
 
উচ্ছেদ অভিযানে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন এবং চান্দিনা থানা পুলিশ সহযোগিতা করেন।