সরাইলে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৬:৩৮
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় নিখোঁজের একদিন পর এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
নিহত ফাহিম পশ্চিমপাড়ার ধন মিয়ার ছেলে। সে আলীনগর মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল। মঙ্গলবার সকালে সরাইল সদর ইউনিয়নের সৈয়দটুলা পশ্চিমপাড়ায় ফাহিমের (১০) লাশ পাওয়া যায় বলে জানান সদর সার্কেলের এএসপি শাহরিয়ার আল মামুন।
 
ফাহিমের পরিবারের বরাত দিয়ে এএসপি বলেন, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে ফাহিম বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। সকালে স্থানীয়রা ফাহিমদের বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। নিঁখোজের পর ফাহিমের পরিবার থেকে কোনো জিডি করা হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।