ফরিদপুরের মধুখালী উপজেলার ছকড়িকান্দি নামক স্থানে মঙ্গলবার দুপুরে দুটি বাসের সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছেন।
আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে কামারখালী থেকে ফরিদপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কামারখালীগামী একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুটি গাড়ির চালকসহ প্রায় অর্ধশতাধিক যাত্রী মারাত্বক আহত হন। আহতদের মধ্যে মধুখালী স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭ জন ভর্তি হয়েছে। আহতদের মধ্যে মোয়াজ্জেম হোসেন (৫৫), হাসান (৫০), জাহিদুল (৩০), হেলাল (৩০) উর্মি (২২), নুরুল ইসলাম (৬০), গোপাল (৪০), রুনি (৩০), রহমান মোল্লা (৬০), এনামুল (১৮), রফিকুল ইসলাম (৪০), শুকুর (৪৫), মুন্নু মিয়া (৪৫), আসাদ (১৮), ঐশীর (১৬) নাম জানা গেছে। অন্যদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনাস্থল ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরাদুল হক, মধুখালী উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার, মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আমিন পরিদর্শন করেছেন।
