৬০০ অভিবাসীকে ফেরত পাঠাল মেসিডোনিয়া

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১৮:৪৭
মেসিডোনিয়া সীমান্ত থেকে ৬০০ অভিবাসীকে গ্রিস ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। মঙ্গলবার তিনি জানান, বেশিরভাগ অভিবাসীকে ট্রাকে করে গ্রিসে পাঠানো হয়।
 
গ্রিসের ট্রানজিট ক্যম্প থেকে কয়েক মাইল মাটির রাস্তা ও নদী পার হয়ে সোমবার মেসিডোনিয়া সীমান্তে পৌছায় অভিবাসীরা। সেখানে কিছু সময় অবস্থান করার পর তাদের পুনরায় গ্রিসে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। রয়টার্স