বিনা টিকিটে রেলভ্রমণে শতাধিক যাত্রীর জরিমানা

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২৩:১৪
নাটোরে বিনা টিকিটে রেলভ্রমণ করায় শতাধিক যাত্রীকে জরিমানা করা হয়েছে।
 
মঙ্গলবার দুপুরে নাটোর স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সদস্যকে মারপিট করেছে রেলওয়ে পুলিশ।
 
পাকশি রেলওয়ের ভূ-সম্পতি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদ  জানান, মঙ্গলবার দুপুরে নাটোর রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এ সময় দূতযান এক্সপ্রেস, তিতুমীর, রুপসা, বরেন্দ্রসহ বেশ কয়েকটি ট্রেনে অভিযান চালানো হয়। পরে বিনা টিকিটে রেলভ্রমণ করার অপরাধে শতাধিক যাত্রীদের জরিমানা করেন। এ সময় টিকিট দেখতে চাওয়া নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে রেলওয়ের যাত্রী চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্য আব্দুল মান্নানকে মারপিট করে আহত করেন রেলওয়ে পুলিশ সদস্যরা।