ওয়ার্ল্ড টি-টোয়েন্টির মূল পর্বের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে নেমেছে নিউজিল্যান্ড। মঙ্গলবার নাগপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
দুই দলের সর্বশেষ ১১টি ম্যাচের ১০টিতেই জিতেছে ধোনির দল। তবে পরিসংখ্যান নয় মাঠের খেলাতেই বিশ্বাসী নিউজিল্যান্ড। এখন পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ৪৪।
ভারত একাদশ : শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, হার্দিক পান্ডে, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রিত বুমরাহ, আশিষ নেহরা।
নিউজিল্যান্ড একাদশ : মার্টিন গাপটিল, কেন উইলিয়ামস, কলিন মুনরো, রস টেইলর, কোরি অ্যান্ডারসন, গ্রান্ট ইলিয়ট, লুক রনকি, মিচেল স্যান্টনার, নাথান ম্যাককালাম, অ্যাডম মিলনে, ইশ সোধি।
