দুর্ঘটনায় আহত শিশুকে চিকিৎসা নিতে বাধা, ৩ ঘন্টা যন্ত্রণায় ভুগে মৃত্যু

আপডেট : ১৫ মার্চ ২০১৬, ২৩:৪৪

মঙ্গলবার মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘিরপাড় চরাঞ্চলের বাহেরক গুচ্ছগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত শিশু তাসফিয়া আক্তারকে (৪) চিকিৎসা সেবা নিতে বাধা দেওয়ার ঘটনা ঘটে। ফলে ৩ ঘন্টা মৃত্যূর সঙ্গে লড়ে মঙ্গলবার রাত ৮টার দিকে তার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 
গুচ্ছ গ্রামের আব্দুল সালামের মেয়ে তাসফিয়া আক্তার মঙ্গলবার বিকালে বাড়ির পাশের রাস্তায় খেলা করছিলো। এ সময় রাজারবাড়ির চর নতুন বাজার হতে দিঘিরপাড় বাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি টেম্পু তাসফিয়াকে সাজোরে ধাক্কা দিলে সে রাস্তার পাশে ছিটকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
 
ওই গুরুতর আহত শিশু  চিকিৎসা সেবা নিতে গেলে ঘাতক টেম্পুর ড্রাইভার লিটন এর লোকজন মামলায় পড়তে পারে এই ভয়ে শিশুটিকে হাসপাতালে নিতে দেয়নি। তারা তাসফিয়াকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দিয়ে এলাকা অবরুদ্ধ করে রাখে।
 
এ ব্যাপরে টঙ্গীবাড়ী থানা ওসি আলমগীল হোসাইন জানান, সড়ক দুর্ঘটনায় একটি বাচ্চা মারা গেছে শুনে আমি পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু এলাকাটি খুব দুর্গম হওয়ায় নদী পারাপারের খেয়া না পেয়ে পুলিশ ফিরে এসেছে। সকালে আবার পুলিশ পাঠানো হবে।