রাজধানীর কমলাপুরে রেললাইনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তির (৬০) মৃত্যু হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
ঢাকা রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, কমলাপুর রেলস্টেশন থেকে নারায়ণঞ্জগামী একটি ট্রেনে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
