গাংনী উপজেলার পাঁচটি ইউপিতে নির্বাচনী তফশিল ঘোষণা করেছে মঙ্গলবার।
এ উপজেলার কাথুলী, তেঁতুলবাড়ীয়া, কাজিপুর, বামন্দী ও মটমুড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ২৭ মার্চ, যাচাই ২৯ ও ৩০ মার্চ, প্রত্যাহার ৬ এপ্রিল এবং ভোট গ্রহণ ২৩ এপ্রিল।
উপজেলা নির্বাচন অফিসার সরওয়ার হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
