পেশওয়ারে সরকারি কর্মচারীদের বহনকারী বাসে শক্তিশালী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। বুধবার সকালের এই ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন।
পেশওয়ারের সুনেহরি মসজিদের কাছে বেসামরিক সচিবালয়ের কর্মচারীদের বহনকারী বাসে হামলা করা হয়। স্থানীয় পুলিশ সুপারিনটেনডেন্ট মুহাম্মদ কাশফ জানিয়েছেন বোমাটি বহনকারী বাসের সামনে স্থাপন করা হয়েছিল। প্রায় ৮ কিলোগ্রাম বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল হামলায় বলে জানিয়েছে পুলিশ। পেশওয়ারের এর আগেও সরকারি কর্মচারীদের বহনকারীদের বাসে বোমা হামলা হয়েছে। ২০১২ ও ২০১৩ সালে হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এই হামলার নিন্দা করেছেন। হামলায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন তিনি।
