রাজবাড়ীর পাংশায় আমির শিকদার (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আমির শিকদার (৪৫) হাবাসপুর ইউপির চড় রামনগর গ্রামের মৃত বাজই শিকদারের ছেলে।
নিহতের বড় ভাই বিল্লাল শিকদার বলেন, 'পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।'
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাতে সাদার চড় বাজার থেকে বাড়ি ফেরার পথে চড় রামনগর লালনধাম এলাকার ইসমাইলের বাড়ির পাশে আসতেই দুর্বৃত্তরা হামলা করে।এতে আমির শিকদারের মৃত্যু হয়।
পাংশা থানার এসআই হাফিজ বলেন, 'সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করি।'
