বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:১৯
খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বুধবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এই কথা বলা হয়।
 
আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে
 
আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, পূবালী লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের অপর একটি বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এ মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
 
বুধবার ঢাকায় সূর্যাস্ত ৬টা ৮ মিনিটে এবং আগামীকাল ঢাকায় সূর্যোদয় ৬টা ৬ মিনিটে।