জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:২৮
জয়পুরহাটের কালাইয়ে বুধবার বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে ক্ষেতলাল থানার ধনকুড়াইল গ্রামের স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
 
জানা গেছে, ক্ষেতলাল উপজেলার ধনকুড়াইল গ্রামের হবিবুর রহমানের ছেলে মিজানুর রহমান (৪৫) ও তার স্ত্রী পরিমন বেগম (৪০) মোটরসাইকেলে মোলামগাড়ী যাওয়ার পথে চিশতিয়া পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে স্ত্রী পরিমন ঘটনাস্থলেই নিহত হন। স্বামী মিজানুর রহমানকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে মারা যান।
 
কালাই থানার অফিসার্স ইনচার্জ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।