ফেনীতে পিস্তল, গুলি ও ইয়াবাসহ গ্রেফতার ২

আপডেট : ১৬ মার্চ ২০১৬, ১৭:৩১
ফেনীতে বিদেশি পিস্তল, গুলি ও মাদকসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার দুপুরে শহরের রামপুর থেকে তাদের গ্রেফতার করা হয়।
 
র‌্যাব-৭ এর র‌্যাব ক্যাম্প ফেনীর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিম জানান,  গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের পশ্চিম রামপুর রমিজ উদ্দিন হাজী বেপারীর বাড়ির টিনশেড বিল্ডিংয়ে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি, ৬১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির টাকাসহ মো. নূরুজ্জামানের ছেলে মো. আলমগীর হোসেন সোহেল ও আব্দুল গফুরের ছেলে মো. নূরুল আফসারকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে  অস্ত্র ও মাদকদ্রব্য আইনে  মামলা দিয়ে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।