নাইজেরিয়ায় একটি মসজিদে দুই নারী জঙ্গির আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত হয়েছেন। বুধবারের এই হামলার সঙ্গে জঙ্গি সংগঠন বোকো হারাম জড়িত বলে জানিয়েছেন দেশটির এক সামরিক কর্মকর্তা।
হামলায় আহত হয় আরও ১৮ জন। বর্ন রাজ্যের রাজধানী থেকে ছয় কিলোমিটার দূরে একটি গ্রামে ফজরের নামাজের সময় এই হামলা চালানো হয়। ফেব্রুয়ারির পর দেশের দক্ষিণাঞ্চলে এটাই প্রথম হামলা।
সেনাবাহিনী মুখপাত্র কর্নেল সানি উসমান বলেন ‘ প্রথম হামলাটি একটি মসজিদকে কেন্দ্র করে চালানো হয়। এরপর ৫০ মিটার দূরেই আরেকটি হামলা চালানো হয়। হামলায় মোট ২২ জন নিহত হয়েছেন এবং ১৮ জন আহত হয়েছেন।
মসজিদে হামলাকারী নারী পুরুষের ছদ্মবেশে প্রবেশ করে বলেও জানান তিনি।
