কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা আদর্শ ডিগ্রী কলেজের সেফটি ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির কংকাল উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (১৬ মার্চ) রাতে এ কংকাল উদ্ধার করে সদর দক্ষিণ মডেল থানা পুলিশ। উদ্ধারকৃত কংকালটি পুরুষের কংকাল বলে ধারণা করা হচ্ছে।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি (তদন্ত) মো.আইয়ুব জানান, কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞান ভবনের পূর্ব পার্শ্বের সেফটি ট্যাংকটি পরিস্কার করার সময় একটি কংকাল দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ৯টায় কংকালটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তিনি আরো জানান, কংকালটির নমুনা সংগ্রহ করে ডিএনএ টেস্টের জন্য ল্যাবে পাঠানো হবে।
