আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:২২
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সড়ক দুর্ঘটনায় তোফাজ্জল মোল্লা ( ৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। তোফাজ্জল উপজেলার সরকারী সফর আলী কলেজের সাবেক ভিপি নাইম আহমেদ  মোল্লার বাবা ।
 
বৃহস্পতিবার সকালে উপজেলার আড়াইহাজার–ভুলতার সড়কের দুপ্তারা এলাকায় এ ঘটনা ঘটে।  আহতরা হলেন, গাজীপুরের  আলী হোসেন ও তার স্ত্রী ফাতেমা। বাকী দুইজনের পরিচয় জানা যায়নি। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।
 
জানা গেছে, সকালে তোফাজ্জল সিএনজি করে বাড়ি আড়াইহাজার থেকে ভুলতার দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি সিএনজির সঙ্গে তোফাজ্জলকে বহনকারী সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।
 
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।