পারভেজ মোশাররফকে বিদেশ যাওয়ার অনুমতি

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:২৭
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফকে চিকিত্সার জন্য বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞার তালিকা থেকে তার নাম বাদ দেয়ারও নির্দেশ দিয়েছে আদালত। 
 
২০১৪ সালে সিন্ধু হাইকোর্টের রায়েও মোশাররফকে বিদেশ যাওয়ার অনুমতি দেয়া হয়। কিন্তু সরকার সেই আদেশের বিরুদ্ধে আপিল করে। গতকাল বুধবার প্রধান বিচারপতি আনোয়ার জহির জামালির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ হাইকোর্টের আদেশ বহাল রাখে। ২০১৩ সালের ৮ এপ্রিল সুপ্রিম কোর্ট এক আদেশে পারভেজ মোশাররফ যাতে দেশ ত্যাগ না করতে পারেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দেয়। ওই নির্দেশে বলা হয় পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত তিনি দেশ ত্যাগ করতে পারবেন না। -ডন