সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১১:৪০
 
রাজধানীর কদমতলীতে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার শ্রমিকের মধ্যে মিজানুর রহমান (২৯) মারা গেছেন। বুধবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
 
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মিজান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 
এর আগে গত শনিবার কদমতলীতে লোহা গলানোর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হন মিজানুরসহ চারজন।