রাজধানীতে পৃথক অভিযানে অস্ত্র ও ফেনসিডিলসহ ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
ডিবির (দক্ষিণ) উপ-কমিশনার মাশরুকুর রহমান খালেদ জানান, বুধবার যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, চারটি ম্যাগাজিন ও ২০টি গুলিসহ একজনকে গ্রেফতার করা হয়। গাবতলী এলাকায় আরেকটি অভিযানে একটি পিস্তল, দুটি গুলি, এক হাজার ৪০০ বোতল ফেনসিডিল, একটি ট্রাক ও একটি প্রাইভেট কারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়।
