জর্ডানে বাস দুর্ঘটনায় ১৪ ফিলিস্তিনি নিহত

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১২:২০
 
জর্ডানের দক্ষিণাঞ্চলে সৌদি সীমান্তের কাছে ফিলিস্তিনি পুণ্যার্থীবাহী একটি বাস উল্টে ১৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩৬ জন আহত হয়েছেন। বুধবার গভীর রাতে এই ঘটনা ঘটে।
 
জর্ডানের বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, দক্ষিণ আম্মানের প্রায় ৩২০ কিলোমিটার দূরে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি উল্টে যায়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে তারা আশঙ্কা করেছেন।
 
ফিলিস্তিনি পুণ্যার্থীদের দলটি উমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাচ্ছিল। খবর: এএফপি।