ভাঙ্গায় পোল্ট্রি ফার্মে আগুন, নিহত ১

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১২:৪৩
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি পোল্ট্রি ফার্মে অগ্নিকাণ্ড ঘটেছে।  এ ঘটনায় ফার্মের মালিক মহসিন মাতুব্বরের (৪৫) ছেলে রায়হানা মাতুব্বর দগ্ধ হয়ে মারা গেছেন।
 
জানা গেছে, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে তা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় জনতা ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ফার্মের ভেতর থেকে ওই গ্রামের বাসিন্দা রায়হান মাতুব্বরের লাশ উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে প্রায় এক হাজার মুরগি ছাই হয়ে গেছে। যার অনুমানিক মূল্য পাঁচ লাখ টাকা।