রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর দায়িত্বে রয়েছেন বলেই দেশ এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।
শুক্রবার বি?কা?লে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দ?ক্ষিণপাড়া সরকারি প্রাথ?মিক বিদ্যালয়ের ১০০ বছর পূ?র্তি উপল?ক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রী?দের পুন?র্মিলনী অনুষ্ঠা?নে প্রধান অ?তি?থির বক্ত?ব্যে তিনি একথা ব?লেন।
মন্ত্রী আরো বলেন, “আমরা বিশ্বাস করি বাংলাদেশ এগিয়ে যাবেই, কেউ আমাদের আটকাতে পারবে না। বাংলাদেশকে নিয়ে আমরা স্বপ্ন দেখি। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে।
প্রধানমন্ত্রী শেখ হা?সিনা?কে শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ ক?রে তিনি ব?লেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষা ব্যবস্থায় নজিরবিহীন সাফল্য এনেছে। বছরের প্রথম দিনে সকল প্রাইমারি, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ সারা বিশ্বে একটি নজিরবিহীন ঘটনা। সরকার দেশের প্রায় সব প্রাথমিক বিদ্যালয়কে সরকারিকরণ করেছে। ২৪ হাজার স্কুল-কলেজ-মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করে দেয়া হয়েছে। ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল গঠন করে স্নাতক পর্যন্ত উপবৃত্তির আওতায় আনা হয়েছে।
