রাজধানীতে ৩৫ হাজার ইয়াবাসহ চার জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। এরা হলেন- শুক্কুর আলী, হারুন অর রশিদ, রেজাউল করিম ও হারুন।
বুধবার মধ্যরাতে যাত্রাবাড়ী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে ডিএমপির দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. মাশরুকুর রহমান খালেদ জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, রাত সাড়ে ১২টার দিকে গ্রেফতারের সময় তারা একটি নিশান ব্র্যান্ডের নতুন জিপ গাড়িতে ছিলেন। গাড়িতে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবা পাওয়া যায়।’
তিনি বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, কক্সবাজার থেকে শ্যামলী পরিবহনের এক চালক ইয়াবা ঢাকায় আনার পর তারা গাড়ি দিয়ে বিভিন্ন স্থানে পৌঁছে দেন।’
