তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে সম্মানিত করতে দেশের সকল তথ্যপ্রযুক্তি সংগঠন ও এর সহযোগী সংগঠনগুলোর পক্ষ থেকে এক যৌথ সংবর্ধনা দেয়া হবে। আগামীকাল শুক্রবার বেসিস অডিটোরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম তাদের ওয়েবসাইটে ৪০ বছরের কম বয়সী বিশ্বের অন্যান্য যুব বিশ্ব নেতাদের সাথে তাঁর নাম প্রকাশ করেছে। তাঁর নেতৃত্বগুণ, পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করেছে। এই নির্বাচনের ফলে জুনাইদ আহমেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণ করবেন এবং উক্ত ফোরাম নির্বাচিত ব্যক্তিবর্গের অনন্য উদ্যোগে সহযোগিতা করবেন।
