লক্ষ্মীপুরে বর্নাঢ্য আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জম্মদিন পালন করা হয়েছে।
বৃহস্পতিবার জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শহরের উত্তর তেমুহনী ট্রাফিক চত্বরে আতশবাজি ফুটানো, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি শুরু করা হয়।
এ সময় জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, সাধারণ সম্পাদক ইমতিয়াজ প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কংকন চাকমার সভাপতিত্বে এতে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী ও পুলিশ সুপার আ স ম মাহতাব উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর জীবনীর উপর রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
