ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট-শাড়ি জব্দ

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৪:৫৮
জয়পুরহাটের হাকিমপুর থানাধীন জাংগুই নামক এলাকায় ভারতীয় আমদানি নিষিদ্ধ যৌন উত্তেজক ট্যাবলেট ও শাড়ি জব্দ করা হয়েছে।
 
বৃহস্পতিবার ভোরে জয়পুরহাট-৩ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পাঁচবিবি বিশেষ ক্যাম্পের সদস্যরা এ অভিযান চালায়।  
 
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মালামালের মধ্যে যৌন উত্তেজক ১২ হাজার ছয়শ ‘টার্গেট’ ট্যাবলেট এবং ৩০টি উন্নত মানের শাড়ি রয়েছে। এসব মালামালের আনুমানিক মূল্য ২০ লাখ ১০ হাজার টাকা।