র্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত আটক

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ২২:২৩

জামালপুর প্রতিনিধি

জামালপুর র্যাব-১৪ সদস্যরা শেরপুরের আন্তঃজেলা কুখ্যাত ডাকাত ও মাদক ব্যবসায়ী আশরাফুল আলম সোহাগকে ঢাকার মিরপুর থেকে আটক করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে গত বৃহস্পতিবার রাত তিনটার দিকে মিরপুর-১২ এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত ও মাদক ব্যবসায়ী আশরাফুল আলম সোহাগকে আটক করে।

জামালপুর র্যাব সূত্র জানায়, গত ১৯ জুন-২০১৮ সালে র্যাবের একটি অভিযানে একাধিক ডাকাতি ও মাদক মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সোহাগের নেতৃত্বে একদল সন্ত্রাসী অস্ত্র নিয়ে র্যাবের অভিযানে বাধা দেয়। এরপর থেকেই র্যাব তাকে গ্রেফতারের চেষ্টা করে আসছিল। অবশেষে তাকে গ্রেফতার করে র্যাব।