রাজধানীতে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ১৭ মার্চ ২০১৬, ১৬:২১
ঢাকা মহানগর গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ বুধবার রাতে যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে অভিযুক্ত অস্ত্র ব্যবসায়ী মো. আবুল খায়ের তুহিনকে গ্রেফতার করেছে। 
 
এই সময় তার কাছ থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত তুহিন জানায়, সে তার অপরাপর সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবৎ ঢাকা শহরসহ পার্শ্ববর্তী জেলাসমূহে অস্ত্র ও গুলি বিক্রি করে আসছিল।
 
তুহিনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। ডিএমপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই কথা জানানো হয়। খবর- বাসস।